অনশনরত সোনমকে জোর করে হাসপাতালে ভর্তি, বিস্ফোরক স্ত্রী!

নিট (NEET) পরীক্ষার অনিয়ম ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার সকালে স্বাস্থ্যহানির আশঙ্কায় জোরপূর্বক হাসপাতালে সরিয়ে নিল দিল্লি পুলিশ। দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তির পর তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো চিকিৎসকদের প্রতি এক জরুরি আবেদন জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, পরিবার এবং গত ২০ দিন ধরে সোনমের চিকিৎসায় থাকা ব্যক্তিগত চিকিৎসকদের পূর্বানুমতি ছাড়া তাঁকে যেন মুখে বা শিরায় কোনো ওষুধ দেওয়া না হয়। এদিকে, পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। আপ নেতা মণীশ সিসোদিয়া, তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ ও সমাজবাদী পার্টির ডিম্পল যাদবসহ বিরোধী নেতারা এই ঘটনার প্রতিবাদ করেছেন। সিজেপি নেতা অভিজিৎ দিপক বিক্ষোভস্থলে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুললেও, পুলিশ প্রশাসন বিষয়টি এড়িয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *