রাস্তার গর্তে ধানের চারা! প্রতিবাদ নাকি অদ্ভুত তামাশা?

মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর গ্রামে বেহাল রাস্তার প্রতিবাদে ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া ইসলামপুর মহানন্দা বাঁধ রোড থেকে গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাজুড়ে তৈরি হওয়া বড় বড় গর্তে বৃষ্টির জল জমে মরণফাঁদে পরিণত হয়েছে। শুক্রবার সকালে কাদা-জলে ভরা সেই রাস্তায় ধানের চারা পুঁতে দ্রুত মেরামতের দাবি জানান ক্ষুব্ধ গ্রামবাসীরা।

এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহারের মাধ্যমে ইসলামপুর, চাঁদপুর, খোপাকাটি ও লক্ষণপুর-সহ প্রায় ১০টি গ্রামের সাধারণ মানুষ এবং স্কুল-মাদ্রাসার পড়ুয়াদের নিত্য যাতায়াত করতে হয়। মেরামতির অভাবে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় নিয়মিত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *