রাজ্যপালের নামে ভয়াবহ প্রতারণা, সাবধান হবেন কীভাবে!

রাজ্যপাল আর.এন রবি এবং রাজভবনের নাম ভাঙিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারণা চক্র। সাধারণ মানুষ, বিশিষ্ট ব্যক্তি ও সরকারি আমলাদের বোকা বানাতে প্রতারক চক্রটি সক্রিয় হওয়ায় শুক্রবার রাতেই রাজভবনের পক্ষ থেকে একটি জরুরি নির্দেশিকা জারি করে সতর্কতা দেওয়া হয়েছে। রাজভবন জানিয়েছে, +91 98365 40163 নম্বর থেকে ফোন করে নিজেকে রাজ্যপাল বা রাজভবনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করা হচ্ছে।

এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের অবস্থান ও কল ডিটেইলস খতিয়ে দেখা হচ্ছে। রাজভবনের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো ফোন বা নির্দেশনা পাওয়ার পর তা যাচাই না করে কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কোনো সন্দেহজনক ফোন এলে বা এ বিষয়ে তথ্য থাকলে রাজভবনের অফিসিয়াল নম্বর (০৩৩-২২০০-১৬৪১ থেকে ৪৪)-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *