ছেলের হবু বউয়ের প্রেমে বাবা, অতঃপর করলেন বিয়ে!
July 18, 2026
উত্তরপ্রদেশের এক ব্যক্তি নিজের ছেলের জন্য ঠিক করা হবু বউকে বিয়ে করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি ছেলের বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার জন্য হবু পুত্রবধূর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। সেই সুবাদেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আট দিন আগে ওই ব্যক্তি ‘ডাক্তার দেখানোর’ নাম করে মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যান এবং পরে স্বীকার করেন যে তারা গোপনে বিয়ে করেছেন।
এই ঘটনার পর ওই ব্যক্তির ছেলে ও প্রথম স্ত্রী ক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিবাদ জানান। পরিস্থিতি সামলাতে গ্রামের পঞ্চায়েত একটি সভা ডাকে। সভার সিদ্ধান্তে ওই ব্যক্তি ও তাঁর নতুন স্ত্রীকে সমাজচ্যুত করে গ্রাম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি সামাজিক মূল্যবোধ ও পারিবারিক সম্পর্কের অবক্ষয়ের একটি দৃষ্টান্ত হিসেবে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।