পরীক্ষা বাতিলের হতাশাকে জিদে বদলে বাজিমাৎ, NEET-এ বাঁকুড়া জেলার টপার সচিন!

জাতীয় স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET UG) বাতিলের পর তৈরি হওয়া মানসিক চাপ ও অনিশ্চয়তা কাটিয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন বাঁকুড়ার খাতড়ার বাসিন্দা সচিন সেন। দ্বিতীয়বারের পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬৪৬ নম্বর পেয়ে ২০২৬ সালের নিট পরীক্ষায় বাঁকুড়া জেলার শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। সচিনের সামগ্রিক পার্সেন্টাইল ৯৯.৯১। এর মধ্যে পদার্থবিদ্যায় ৯৯.৯৩, রসায়নে ৯৯.৭০ এবং জীববিদ্যায় ৯৭.৮৬ শতাংশের বেশি পার্সেন্টাইল বজায় রেখেছেন তিনি। সচিনের অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR) ১৭৫২ এবং ওবিসি (NCL) ক্যাটাগরিতে তাঁর র‍্যাঙ্ক ৫৭৮।

খাতড়া বাজার এলাকার এক মধ্যবিত্ত ব্যবসায়ী পরিবারের সন্তান সচিন খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। সীমিত আর্থিক সামর্থ্য এবং পরীক্ষা বাতিলের মতো বড় প্রতিকূলতাকে জয় করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য পেয়েছেন তিনি। সচিনের এই নজরকাড়া ফলাফলের ফলে দেশের প্রথম সারির কোনো সরকারি মেডিক্যাল কলেজে তাঁর ডাক্তারি পড়ার পথ প্রশস্ত হয়েছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষকমহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *