লজে শিক্ষিকার রহস্যমৃত্যু, পাশে ছটফট করছিলেন যুবক!

খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় একটি বেসরকারি লজের ঘর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক স্কুল শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘর থেকে চরম অসুস্থ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত শিক্ষিকা খড়্গপুরের একটি সরকারি স্কুলে কর্মরত ছিলেন এবং বিবাহিত।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের এক বাসিন্দা ওই লজে ঘর ভাড়া নেন এবং কিছুক্ষণ পর সেখানে পৌঁছান ওই শিক্ষিকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’জনে মিলে বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যার ফলে শিক্ষিকার মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখছে খড়্গপুর টাউন থানার পুলিশ। হাসপাতালের চিকিৎসাধীন যুবকের শারীরিক অবস্থার উন্নতির পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্তে লজের সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড ও মোবাইল ডেটা যাচাই করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *