আন্দোলনকারীরা কি আদৌ ছাত্র? রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের!

ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলনের মুখে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রহ্লাদ যোশী। নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে রবিবার নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পরিস্থিতির দায় ও দায়িত্ব নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন যে, খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার বড় ধরনের রদবদল বা সম্প্রসারণ হতে পারে এবং এই বিষয়ে আলোচনা চলছে।

নিট (NEET) আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ দাবি করেন, আন্দোলনকারীদের প্রকৃত লক্ষ্য ছিল প্রশাসনিক ব্যবস্থা অচল করে অস্থিরতা তৈরি করা। রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের নিশানা করে তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রকৃত ছাত্রের সংখ্যা কত। তাঁর অভিযোগ, ছাত্রদের আড়ালে কিছু লোক ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করছে এবং কৃষক বা মহিলা আন্দোলনের মতোই নিট আন্দোলনের ক্ষেত্রেও অভিন্ন কুশীলবরা জড়িত। সরকার আলোচনার মাধ্যমেই এই সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *