নিট কেলেঙ্কারির জেরে পদত্যাগ! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে ফাঁস হল আসল তথ্য?
NEET প্রশ্নফাঁস-কাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে চলা তীব্র ছাত্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সরকারি সূত্রের দাবি, চলমান আন্দোলনের চাপে এর আগেও তিনি দুবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা রক্ষা এবং যন্তর মন্তরের উত্তেজনা প্রশমিত করতে সরকার শেষ পর্যন্ত তাঁর পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ২০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ধর্মেন্দ্র প্রধান প্রথমবার পদত্যাগের প্রস্তাব দিলেও তৎকালীন নেতৃত্ব তা নাকচ করে দিয়েছিল। কিন্তু ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) পরবর্তীতে আবারও বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষ করে নিরাপত্তা সংস্থাগুলোর রিপোর্টে সোশ্যাল মিডিয়ায় বিদেশি হস্তক্ষেপ—বিশেষ করে পাকিস্তান থেকে পরিচালিত অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আন্দোলন উস্কে দেওয়া এবং পুলিশি অভিযানে যন্তর মন্তরের আশেপাশে শতাধিক অপরাধমূলক রেকর্ডধারী ব্যক্তির উপস্থিতির তথ্য সামনে আসার পর সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।