কাজের দিনে মিলবে বিরাট স্বস্তি! আজ থেকে বদলাচ্ছে মেট্রোর সময়সূচি

কলকাতার মেট্রো যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ব্লু এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। সোমবার থেকে কার্যকর হওয়া এই নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে সব প্রান্তিক স্টেশন থেকে প্রতিদিন সকাল ৬টায় প্রথম মেট্রো চলাচল শুরু করবে। এছাড়া রাতের দিকে মেট্রো পরিষেবার সময়সীমাও বাড়ানো হয়েছে, যার ফলে যাত্রীরা এখন রাতে আরও পরে গন্তব্যে পৌঁছানোর মেট্রো পাবেন।

নতুন নিয়ম অনুযায়ী, ব্লু লাইনের ক্ষেত্রে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে এবং গ্রিন লাইনের হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ৫—উভয় প্রান্ত থেকেই রাত ১০টা ৩০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। ব্লু লাইনের নির্দিষ্ট প্রান্তিক স্টেশন থেকে দমদম ও মহানায়ক উত্তম কুমারগামী মেট্রোর সময়সীমা বাড়িয়ে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত করা হয়েছে। তবে রবিবারের পরিষেবা শুরু হবে সকাল ৯টা থেকে এবং এদিনও রাতে শেষ মেট্রোর সময়সূচিতে পরিবর্তন বহাল থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *