তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের উপর আকাশ থেকে পুষ্পবৃষ্টি, বড় ঘোষণা বিধায়কের!

তারকেশ্বরের আদলে এবার শক্তিপীঠ তারাপীঠেও ভক্তদের ওপর পুষ্পবৃষ্টির উদ্যোগ নেওয়া হতে পারে। সোমবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ (টিআরডিএ), জেলা প্রশাসন ও মন্দির কমিটির যৌথ বৈঠকে এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে মন্দিরের উন্নয়ন ও ভক্তদের অভ্যর্থনার প্রস্তুতির অংশ হিসেবেই এই উদ্যোগের কথা ভাবছে কর্তৃপক্ষ।

রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা এবং কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এই বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। তবে মন্দির কমিটির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও, বিধায়ক সাফ জানিয়েছেন যে বিষয়টি বর্তমানে প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও অনুমতি পাওয়ার পরই পুষ্পবৃষ্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *