দিল্লি সফরে যাচ্ছেন না শুভেন্দু, স্থগিত মেগা বৈঠক!
July 28, 2026
দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী, স্থগিত এনসিপিআই সাংসদের সঙ্গে বৈঠক
মঙ্গলবার বেলা ১টায় দিল্লির বঙ্গ ভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করে দিল্লি সফর স্থগিত করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বেশ কিছু জরুরি প্রশাসনিক বৈঠক থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক বাতিলের বিষয়টি এনসিপিআই সাংসদদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে এই সম্ভাব্য বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। সাংসদদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও, মঙ্গলবারের বৈঠকটি বাতিল হওয়ায় সেই জল্পনায় আপাতত ছেদ পড়েছে। প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর দিল্লি সফরও বাতিল হয়েছিল।