পূজোর আগেই সুখবর, পুলিশ কর্মীদের রেশন ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী!

দুর্গাপূজার প্রাক্কালে রাজ্যের পুলিশ কর্মীদের জন্য মাসিক রেশন ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভবানী ভবনের এক অনুষ্ঠানে সিদ্ধান্তটি জানানো হয়েছে, যার ফলে ২০১৭ সাল থেকে প্রচলিত ১,৫০০ টাকার রেশন ভাতা বেড়ে ২,০০০ টাকা হলো। চলতি বছরের দুর্গাপূজার বেতন থেকেই পুলিশ কর্মীরা এই বর্ধিত ভাতা পাবেন।

পাশাপাশি, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ভবানী ভবন থেকে চারটি নতুন টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। নবান্নের মূল কন্ট্রোল রুম থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পরিষেবার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করা হবে। তবে, এই হেল্পলাইন নম্বরগুলির অপব্যবহার রোধে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে এবং ভুয়ো অভিযোগের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *