নিট মিছিলে সাংবাদিক নিগ্রহ, রাজ্যের ধমক হাই কোর্টের!

নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ এই অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। আগামী তিন সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে মিটিং-মিছিলের নামে দুষ্কৃতীমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বা এসওপি (SOP) তৈরি করা যায় কি না, সে বিষয়েও রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত।

গত শুক্রবার কলকাতায় নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আয়োজিত মিছিলের সময় বেশ কয়েকজন সাংবাদিক ও চিত্রসাংবাদিক আক্রান্ত হন। এই ঘটনায় আহত এক সাংবাদিকের দায়ের করা মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, মিছিলের নামে অসামাজিক কার্যকলাপ রোধে স্থায়ী গাইডলাইন প্রয়োজন। পাশাপাশি মিছিলে কোনো বেআইনি ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা আয়োজকদের ওপর বর্তানো উচিত বলেও সওয়াল করা হয়। আদালত স্পষ্ট করেছে যে, এই মামলার উদ্দেশ্য কোনো ছাত্র আন্দোলন বা প্রতিবাদের বিরোধিতা নয়, বরং মিছিলের আড়ালে সহিংসতা ও দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *