বাবার শেষ সম্বল শুধু ডেথ সার্টিফিকেট! সন্তানরা কি এতটাই নিষ্ঠুর?

বার্তা ডেস্কঃ

স্ত্রী হারানোর পর নিজের জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে চার সন্তানকে একা হাতে মানুষ করেছিলেন মধ্যপ্রদেশের এক বৃদ্ধ। ছোট মেয়ের বয়স যখন মাত্র দুই বছর, তখনই স্ত্রীর প্রয়াণ ঘটে। এরপর সন্তানদের মানুষ করতে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে তাদের হাতে টাকা তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু জীবনের শেষবেলায় সেই সন্তানরাই তাঁর চরম অকল্যাণ ডেকে আনে। পক্ষাঘাতগ্রস্ত ও অসুস্থ হওয়ার পর বাধ্য হয়ে তাঁর ঠাঁই হয় এক বৃদ্ধাশ্রমে, যেখানে চরম অবহেলা আর একাকীত্বে কাটছিল তাঁর দিনগুলি।

সম্প্রতি ওই বৃদ্ধের মৃত্যুর পর বৃদ্ধাশ্রম থেকে চার সন্তানকে একাধিকবার খবর দেওয়া হলেও কেউ তাঁকে শেষবারের মতো দেখতে আসার ন্যূনতম প্রয়োজন মনে করেননি। উলটো তাঁরা ফোন করে শুধু ডেথ সার্টিফিকেট চেয়ে বসেন। বাবা বেঁচে থাকতে যাঁদের কোনো খোঁজ ছিল না, মৃত্যুর পর তাঁদের এই নির্মম মানসিকতা সমাজের নিষ্ঠুর বাস্তবকেই উন্মোচন করেছে। ক্ষুব্ধ বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, অকৃতজ্ঞ ওই সন্তানদের কোনোভাবেই এই শংসাপত্র দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *