চিনা পণ্যে শুল্ক ফাঁকির মহা ফাঁদ! ভারতের বিরুদ্ধে আমেরিকার চাঞ্চল্যকর রিপোর্ট!

বার্তা ডেস্কঃ

চিনের পণ্যের উপর চড়া শুল্ক এড়াতে তৃতীয় দেশের মাধ্যমে মার্কিন বাজারে পণ্য পাঠানোর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলল আমেরিকা। হোয়াইট হাউসের প্রকাশিত ‘দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্কাম’ শীর্ষক সাম্প্রতিক রিপোর্টে ভারতকে এই তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, সরাসরি চিন থেকে পণ্য না পাঠিয়ে বিভিন্ন দেশের ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে রফতানি বাড়ানো হয়েছে। যার ফলে মার্কিন বাজারে কম শুল্কে চিনা পণ্য প্রবেশ করছে এবং এর জেরে আমেরিকার অভ্যন্তরীণ বাজার ও বাণিজ্য স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পিটার নাভারোর পেশ করা এই রিপোর্টে ভারতের পুণে, গুজরাত ও চেন্নাই শিল্প করিডরকে কেন্দ্র করে চিনা বৈদ্যুতিক পাম্প ও কম্প্রেসর আমদানির বিশেষ উল্লেখ রয়েছে। মেক্সিকো ও ভারতের মতো হাব ব্যবহার করে চিন থেকে বিপুল পরিমাণ পণ্য আমেরিকায় গিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই হিসাবগুলি মার্কিন প্রশাসনের মডেলভিত্তিক অনুমান এবং সরাসরি কোনও প্রমাণিত অনিয়ম নয়, তবুও এই রিপোর্ট আগামী দিনে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন করে কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ তৈরি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *