প্রাক্তনকে ধর্ষণের ছক চ্যাটজিপিটিতে! অপরাধের পরামর্শ চেয়ে জেলে যুবক

বার্তা ডেস্কঃ

চ্যাটজিপিটির সাহায্যে জটিল সমস্যার সমাধান কিংবা ভ্রমণ পরিকল্পনা করা নতুন কিছু নয়, কিন্তু সেই প্রযুক্তিকেই নিজের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের চেষ্টা চালিয়ে ফেসাদে পড়লেন ২৫ বছর বয়সি এক মার্কিন যুবক। ব্রেক-আপের পর প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার পরিকল্পনা নিয়ে এআই-এর সাথে নিয়মিত আলোচনা করছিলেন ফ্লোরিডার বাসিন্দা ড্যারেন ঝাও। চলতি বছরের মার্চে সম্পর্কের ইতি টানার পর ধীরে ধীরে হিংসাত্মক হয়ে ওঠেন তিনি। এমনকি চলতি মাস শেষ হওয়ার আগেই প্রাক্তনকে কীভাবে নির্যাতন করা যায়, চ্যাটজিপিটির কাছে সরাসরি সেই পরামর্শ চান ওই যুবক।

তবে ড্যারেনের এই বিপজ্জনক ও অপরাধমূলক মানসিকতা টের পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআই। তাদের সম্পূর্ণ চ্যাট হিস্ট্রি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। গোয়েন্দারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে দ্রুত গ্রেফতার করে অভিযুক্তকে। মে মাসে আটকের পর টানা পুলিশি হেফাজতে থাকার পর সম্প্রতি নিজের অপরাধ স্বীকার করেছেন ড্যারেন। আদালত তাঁকে জামিন দিলেও পরবর্তী আট বছরের জন্য কঠোর নজরবন্দি রাখার নির্দেশ জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *