যাদবপুর কাণ্ডে শমীককে চ্যালেঞ্জ SFI-এর, রাজনৈতিক তরজায় তুঙ্গে বিতর্ক!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির (SFI) বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়। এই অশান্তির পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়ে বিজেপি কোনো হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, ABVP বিজেপির কোনো ছাত্র সংগঠন নয় এবং তাদের রাজনৈতিক কৌশল তারা নিজেরাই নির্ধারণ করবে। তবে বাম ছাত্র সংগঠনগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে পেশিশক্তির আস্ফালন হলে স্থানীয় বিধায়ক সেখানে যাবেন।

অন্যদিকে, শমীকের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বিজেপি যদি সত্যিই যাদবপুর নিয়ে চিন্তিত হয়, তবে অবিলম্বে ক্যাম্পাসে আটকে থাকা ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করা হোক।

উল্লেখ্য, বুধবার রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি জিবি (GB) মিটিংকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। স্থানীয় বিজেপি বিধায়ক এই ধরনের মিটিংয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও, সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় সেই দাবি নস্যাৎ করে জানান যে আদালতের নির্দেশে কেবল ইউনিয়ন রুম বন্ধের কথা বলা হয়েছিল, কোনো সভা বা মিটিং বন্ধের নির্দেশ ছিল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *