২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জীবনে নেমে আসবে ঘোর বিপদ!

বার্তা ডেস্কঃ

২৮ অগস্ট হতে চলেছে চলতি বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই আংশিক চন্দ্রগ্রহণটি কুম্ভ রাশি ও শতভিষা নক্ষত্রে সংঘটিত হবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রহণটি অত্যন্ত গভীর হতে চলেছে—চাঁদের প্রায় ৯৬.২ শতাংশ অংশই পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে যাবে। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে সকাল ৯টা ৪২ মিনিটে, তাই দিনের বেলা হওয়ায় ভারত থেকে খালি চোখে এটি দেখা যাবে না।

তবে দৃশ্যমান না হলেও জ্যোতিষ শাস্ত্রের বিচারে এই গ্রহণের প্রভাব পড়তে চলেছে গভীর। বিশেষ করে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে বড় ধরণের পরিবর্তন ও নানা প্রতিকূলতা।

যে ৫ রাশির মাথায় বিপদের ঘনঘটা:

  • কুম্ভ রাশি: গ্রহণের অবস্থান এই রাশিতেই। কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্তহীনতা ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। তাই তাড়াহুড়ো করে বা ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
  • সিংহ রাশি: গ্রহণের প্রভাবে ব্যক্তিগত সম্পর্ক ও অংশীদারি ব্যবসায় জটিলতা আসতে পারে। রাগ ও আবেগের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নিলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
  • বৃষ রাশি: অর্থ ভাগ্য ও কর্মক্ষেত্রে টানাপোড়েন তৈরি হতে পারে। নতুন কোনো বিনিয়োগ বা বড় আর্থিক ঝুঁকি নেওয়ার আগে সবদিক ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।
  • বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্র ও পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে অতিরিক্ত মানসিক চাপ তৈরি হবে। অযথা উত্তেজনা বা সন্দেহ মানসিক শান্তি নষ্ট করতে পারে, তাই ধৈর্য ও বিচক্ষণতার সাথে পরিস্থিতির মোকাবিলা করুন।
  • মকর রাশি: অর্থনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। হুট করে বড় অঙ্কের কেনাকাটা বা কোনো আর্থিক ঝুঁকিতে পা দেবেন না, অন্যথায় বাজেটে বড় আঘাত আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *