হলদিওয়ানির মঞ্চে শুদ্ধিকরণ বিতর্ক, প্রবীণ নেতাদের নীরবতায় খাড়গের তীব্র ক্ষোভ!

বার্তা ডেস্কঃ

উত্তরাখণ্ডের হলদিওয়ানি রামলীলা ময়দানে জনসভার পর ‘শুদ্ধিকরণ’ বিতর্কে দলীয় শীর্ষ নেতৃত্বের একাংশের নীরবতায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে উপস্থিত প্রবীণ নেতাদের সামনেই তিনি নিজের এই ক্ষোভ উগরে দেন। সূত্রে খবর, সংবেদনশীল এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এবং তাঁর সমর্থনে প্রকাশ্যে দলের নেতাদের এগিয়ে না আসা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তাঁর এই সভার পর একটি হিন্দুত্ববাদী সংগঠন সভাস্থল পুজো-অর্চনা করে শুদ্ধিকরণ করেছিল, যা নিয়ে দলিত বিরোধিতার অভিযোগ তুলে আসরে নামে কংগ্রেস।

এই ঘটনার জল গড়ায় সংসদ ভবন পর্যন্ত, যেখানে রাজ্যসভায় খাড়গে অসন্তোষ প্রকাশ করে একে ‘অস্পৃশ্যতার ইঙ্গিত’ হিসেবে উল্লেখ করেন এবং অপরাধীদের গ্রেফতারির দাবি জানান। একই সুর শোনা গেছে কংগ্রেস নেতা কে সি বেণুগোপালের কণ্ঠেও, যিনি একে বিজেপির সংকীর্ণ মানসিকতা বলে কটাক্ষ করেছেন। তবে বিতর্কিত এই আচার পালনের দায় এড়িয়ে শাসকদল বিজেপি ঘটনাটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং এর তদন্তের আশ্বাস দিয়েছে। তা সত্ত্বেও নিজের দলের কেন্দ্রীয় নেতাদের নীরব ভূমিকা এবং নিষ্ক্রিয়তা সিডব্লিউসির বৈঠকেই সরাসরি খাড়গের ক্ষোভের মূল কারণ হয়ে দাঁড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *