৩০০ ধরলে ভারতে আছে ৩০০০! মোদী সরকারকে বিঁধলেন গ্যাংস্টার ভাট্টি

বার্তা ডেস্কঃ

সম্প্রতি ভারতের নিরাপত্তা সংস্থাগুলো ১৪টি রাজ্যে যৌথ অভিযান চালিয়ে কর্ণাটকের ৩ জনসহ মোট ২৫৩ জনকে গ্রেপ্তার করার দাবি জানায়। কেন্দ্রীয় এজেন্সির দাবি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পাকিস্তানভিত্তিক গ্যাংস্টার শেহজাদ ভাট্টির নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তবে এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে মোদী সরকার ও ভারতীয় পুলিশকে খোলা চ্যালেঞ্জ জানিয়েছে শেহজাদ ভাট্টি নিজেই।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে ভাট্টি ব্যাঙ্গ করে দাবি করে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তার দলের সদস্য নয়, তারা আসলে “ককরোচ জনতা পার্টি” (CJP)-র লোক। একই সাথে সে মন্তব্য করে, “আপনারা যদি ৩০০ জনকে ধরেও থাকেন, তবে জেনে রাখুন— আমার দলের অন্তত ৩,০০০ সদস্য গত ৬ বছর ধরে ভারতে অবাধে ঘুরে কাজ চালাচ্ছে। এতদিন পর আপনাদের নিরাপত্তা বাহিনীর ঘুম ভাঙল কেন?” সে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আসল পরিচয় ও উদ্ধার হওয়া অস্ত্রের প্রমাণ জনসমক্ষে আনার চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

উল্লেখ্য, দেশে সীমান্ত পারের অপরাধ ও চরবৃত্তি নিয়ে নিরাপত্তা জোরদার করার কাজ চলছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকেও এক পাকিস্তানি চরকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ (STF)। বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় রানা রউফ নামে এক পাকিস্তানি যুবক ধরা পড়ে, যে ভারতীয় সেনা ও রেলপথ সংক্রান্ত নানা স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে পাঠাত বলে অভিযোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *