কানাডায় মোহন ভাগবত! সমর্থন ঘিরে তুঙ্গে বিতর্ক

বার্তা ডেস্কঃ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত সফরের পক্ষে অবস্থান নিয়েছে একশোটিরও বেশি সংগঠন। কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন ও ব্র্যাম্পটন হিন্দু সোসাইটিসহ এই সংগঠনগুলির দাবি, কানাডার ১০ লক্ষাধিক হিন্দু সংস্কৃতির মানুষের কাছে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে এবং কোনও নেতার প্রবেশাধিকারের সিদ্ধান্ত রাজনৈতিক চাপের বদলে আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত।

অন্যদিকে, এই সফর ঘিরে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)-সহ বিভিন্ন মহল থেকে আপত্তি তোলা হয়েছে। আরএসএসের কিছু সহযোগী সংগঠনের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ তুলে এই সফরের তীব্র বিরোধিতা করেছে ওই মার্কিন সংস্থাটি। বর্তমানে কানাডার বহুত্ববাদ ও ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ টেনে বিষয়টি আইনি নাকি রাজনৈতিক প্রশ্নের রূপ নেবে, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *