ভারত মহাসাগরে আতঙ্ক, ইয়েমেন-সোমালিয়ায় বন্দি ২২ ভারতীয় নাবিক!

বার্তা ডেস্কঃ

ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সশস্ত্র জলদস্যুদের ভয়াবহ তাণ্ডব। মাত্র কয়েক দিনের ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই হওয়ার ঘটনায় আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। গাল্ফ অব এডেনে ইয়েমেন উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে একটি তেলবাহী ট্যাঙ্কার এবং সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে আরও একটি কার্গো জাহাজ জোর করে দখল করে নিয়েছে জলদস্যুরা। ছিনতাই হওয়া এই দুই জাহাজে মোট ২২ জন ভারতীয় নাগরিকসহ অন্যান্য দেশের নাবিকেরা বন্দি রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী জাহাজের কর্মীরা নিরাপদে থাকার দাবি করা হলেও, তাদের বর্তমান অবস্থান ও পরিস্থিতি নিয়ে তীব্র অনিশ্চয়তা কাটেনি। লুতুফ নামের দ্বিতীয় জাহাজটিতে অস্ত্র ও স্যাটেলাইট সরঞ্জাম থাকায় নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। একসময়ে আন্তর্জাতিক নৌবাহিনীর তৎপরতায় এই অঞ্চলে দস্যুতার উপদ্রব কমলেও সাম্প্রতিক এই ঘটনাগুলো প্রমাণ করল বিপদ পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়োগকারী সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে এবং নিয়মিত আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *