ভুল করে অ্যাকাউন্টে টাকা, সততার নজির গড়লেন মুর্শিদাবাদের যুবক!

বার্তা ডেস্কঃ

মহিলাদের জন্য বরাদ্দ ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ভুলবশত ঢুকে গেল এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের খড়কাঠি গ্রামে। সেখানকার বাসিন্দা বিশেষভাবে সক্ষম সামজাদ শেখের অ্যাকাউন্টে গত ১৭ অগস্ট আচমকাই রাজ্য সরকারের তহবিল থেকে ৩,০০০ টাকা জমা পড়ে। মেসেজ পেয়ে সামজাদ বুঝতে পারেন যে এটি অন্নপূর্ণা যোজনার টাকা, যা তাঁর পাওয়ার কথা নয়।

অন্যায্যভাবে সেই টাকা নিজের কাছে না রেখে, বিরল সততার পরিচয় দিয়ে সোজা বিডিও (BDO) অফিসে হাজির হন সামজাদ। বিডিও শুভময় মাঝির কাছে সমস্ত বিষয় জানিয়ে তিনি স্পষ্ট বলেন, পুরুষ হওয়ায় এবং এই প্রকল্পে আবেদন না করায় এই টাকার ওপর তাঁর কোনও নৈতিক অধিকার নেই। তাই তিনি সম্পূর্ণ টাকাটি সরকারি কোষাগারে ফেরত দিতে চান।

সামজাদ শেখের এই নাগরিক দায়িত্ববোধে আপ্লুত ব্লক প্রশাসন। কী কারণে বা প্রযুক্তিগত ত্রুটির দরুন এই টাকা তাঁর অ্যাকাউন্টে এল, তা খতিয়ে দেখার পাশাপাশি সরকারি নিয়ম মেনে ট্রেজারি চালানের মাধ্যমে টাকাটি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *