সীতাদেবীর মাথার উপর ছাদ, ফুটপাতে আর রাত কাটাতে হবে না!

বার্তা ডেস্কঃ

পার্ক স্ট্রিটের ফুটপাতে শিশুকে দুধ গরম করে খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে আসা স্বামীপরিত্যক্তা সীতাদেবীর সাহায্যে এগিয়ে এল রাজ্য প্রশাসন। মঙ্গলবার দুপুরে সল্টলেকের দলীয় কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবারে’ তিনি শিশুসন্তানকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন।

ঘটনার সূত্রে জানা যায়, ফুটপাতে স্টোভ জ্বালানো নিয়ে সীতাদেবীকে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের বকাঝকা করার একটি ভিডিও সম্প্রতি রাজনৈতিক চর্চার কেন্দ্রে চলে আসে। পরবর্তীতে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের সময় সীতাদেবী জানান, তিনি মুখ্যমন্ত্রীর ওপরই আস্থা রাখছেন। শুভেন্দু অধিকারী তাঁকে আশ্বস্ত করে বলেন যে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জায়গা, তাই তাঁকে আর রাস্তায় থাকতে হবে না এবং তাঁর স্থায়ী থাকার ব্যবস্থা করা হবে।

মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই তড়িঘড়ি পদক্ষেপ করে কলকাতা পুরসভা। ওই দিন বিকেলে পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানান, পুরসভার আধিকারিকরা ইতিমধ্যেই মহিলার সঙ্গে কথা বলেছেন এবং খুব দ্রুত তাঁর মাথার ওপর পাকা ছাদ বানিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *