স্ত্রী কামড়েছেন, দূরে থাকুন! ভাইরাল প্রেসক্রিপশন ঘিরে তোলপাড় এসএসকেএম

বার্তা ডেস্কঃ

‘গত রাতে স্ত্রী কামড়ে দিয়েছেন!’— সরকারি হাসপাতালের বহির্বিভাগের (ওপিডি) প্রেসক্রিপশনে লেখা এই ক্লিনিক্যাল নোট এবং চিকিৎসকের পরামর্শ হিসেবে ‘এক মাস স্ত্রীর থেকে দূরে থাকার’ নিদান সোমবার সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ঘটনাটি দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এসএসকেএম (পিজি) হাসপাতালের নামে ছড়িয়ে পড়ায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

তবে এই প্রেসক্রিপশনটি সম্পূর্ণ ভুয়া ও জাল বলে জানিয়ে মঙ্গলবার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এসএসকেএমের এমএসভিপি পীযূষ রায়। পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে কলকাতা পুলিশের সাইবার সেলকেও। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানকে বদনাম করার জন্যই এই পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে।

হাসপাতাল প্রশাসন স্পষ্ট করেছে যে, আসল ওপিডি টিকিটে বিভাগের সিলমোহর থাকে এবং বহির্বিভাগের রেজিস্টারে টিকিট নম্বর নথিভুক্ত হয়। কিন্তু ভাইরাল টিকিটে কোনো সিল ছিল না এবং রেজিস্টারেও সেই নম্বরের উল্লেখ নেই। প্রেসক্রিপশনে যে চিকিৎসকদের নাম রয়েছে, তাঁরাও বিভাগীয় প্রধানকে জানিয়েছেন যে ওটি তাঁদের হাতের লেখা নয়। পুরো বিষয়টি ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়কে জানানোর পর আইনি পদক্ষেপ নেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *