সীমান্ত উত্তেজনার মাঝেই কি ভারতে আসছেন শি জিনপিং!
বার্তা ডেস্কঃ
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রায় ৪০০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ভারতে আসার সম্ভাবনা রয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। গত সাত বছরে এটি হতে চলেছে তাঁর প্রথম ভারত সফর। যদিও বেজিং এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবুও দুই দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্ভাব্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
বর্তমান সীমান্ত পরিস্থিতি ও অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিনের বিবাদের আবহে এই সফর বাড়তি নজর কেড়েছে। সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকার নামবদল এবং স্থানীয় স্তরে চিনা আগ্রাসনের অভিযোগকে কেন্দ্র করে দিল্লি ও বেজিঙের সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মাঝেই সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে চিন সফরে গিয়ে চিনা নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুই পক্ষই সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছে।