অবসরের পর বন্ধ হতে পারে পেনশন, নতুন নিয়মে বড় বিপদ!

বার্তা ডেস্কঃ

অবসর জীবনের পর নিরবচ্ছিন্ন পেনশন সুবিধা পেতে গ্রাহকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। কেন্দ্র ঘোষিত নতুন ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম ২০২৬’-এর অধীন সুবিধা উপভোগ করতে ন্যূনতম ১০ বছরের চাকরির মেয়াদ পূরণ করা বাধ্যতামূলক। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, এই সময়ের আগে ইপিএফ তহবিল থেকে টাকা তুলে নিলে মূল চাকরির মেয়াদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে গ্রাহকরা পেনশন পাওয়ার যোগ্যতা চিরতরে হারাতে পারেন। আপাতত ইপিএস-৯৫ স্কিমের আওতায় ন্যূনতম পেনশনের পরিমাণ মাসে ১,০০০ টাকা হলেও, কর্মীদের অ্যাকাউন্ট সংক্রান্ত শর্তাবলী মেনে চলার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি নতুন নিয়মে প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক ও ঐচ্ছিক জমার ক্ষেত্রে আনা হয়েছে বড় পরিবর্তন। বর্তমানে প্রতি মাসে ১৫,০০০ টাকা পর্যন্ত বিধিবদ্ধ বেতনসীমার ওপর ভিত্তি করেই পিএফ-এর ১২ শতাংশ বা ১,৮০০ টাকা বাধ্যতামূলক জমা দিতে হবে। কর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্যই এই নিয়ম সমভাবে প্রযোজ্য থাকবে। এর অতিরিক্ত যেকোনো আমানত এখন থেকে ‘ঐচ্ছিক জমা’ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, নির্দিষ্ট ১,৮০০ টাকার কম না দিয়ে কর্মীরা তাঁদের ইচ্ছামতো অতিরিক্ত অর্থ জমা করতে পারবেন। দেশের প্রায় ৮ কোটি গ্রাহককে সহজ এবং ডিজিটাল পরিষেবা প্রদান করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *