হড়পা বানে ভেসে যাওয়া যুবককে ওড়না দিয়ে বাঁচালেন সাহসী মহিলা!
বার্তা ডেস্কঃ
September 2, 202612:33 pm
হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আকস্মিক হড়পা বানের কবলে পড়ে বিপদে পড়া এক মোটরসাইকেল আরোহীকে ওড়না দিয়ে তৈরি দড়ির সাহায্যে নিরাপদে উদ্ধার করলেন এক মহিলা ও তাঁর পরিবার। চাম্বার কাকিয়ারা-টুনুহাট্টি রোডে প্রবল বৃষ্টির জেরে রাস্তায় তীব্র জলস্রোত সৃষ্টি হলে ওই বাইকচালক মাঝপথে আটকে পড়েন। জলের স্রোত এতটাই প্রবল ছিল যে তাঁর ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল।
Best video to start the day ❤️A newly married couple in Bhatiyat, Chamba, risked their own safety to save a young biker who was stuck in a flash flood. It was literally a matter of seconds before he could have been swept away.The newlywed bride gave her dupatta, and together the… pic.twitter.com/xcfTk69HHz
— Nikhil saini (@iNikhilsaini) September 1, 2026
সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে যাওয়া একটি পরিবারের গাড়ি সেখানে থামে এবং তাঁরা সাহসিকতার সঙ্গে উদ্ধারে এগিয়ে আসেন। গাড়ির দুই মহিলা তাঁদের ওড়না একসঙ্গে বেঁধে একটি দীর্ঘ দড়ি তৈরি করেন। এরপর পরিবারের এক পুরুষ সদস্য সেই ওড়না-দড়ি জলে আটকে থাকা যুবকের দিকে ছুড়ে দেন এবং বারকয়েক চেষ্টার পর যুবক তা শক্ত করে ধরে ফেলেন। ওড়নার টানে এবং পরিবারের সহায়তায় শেষ পর্যন্ত তাঁকে নিরাপদে গাড়িতে তুলে নেওয়া হয়। সাহসিকতা ও বুদ্ধিমত্তার সঙ্গে এই জীবনরক্ষাকারী অভিযানের সম্পূর্ণ দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ায় তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে।