জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন পুণ্ডরীক মহারাজের পরিবারের বিশেষ মাখন-মিছরি!
বার্তা ডেস্কঃ
সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী অত্যন্ত পবিত্র ও আনন্দময় এক উৎসব। এই দিনে ভক্তরা অত্যন্ত ভক্তিভরে লাড্ডু গোপালের পুজো করেন এবং নানা পদের ভোগ নিবেদন করেন। তবে কৃষ্ণের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে মটকি থেকে মাখন চুরি করে খাওয়ার সেই মধুর লীলা। তাই কানহার সবচেয়ে পছন্দের মাখন-মিছরির ভোগ ছাড়া জন্মাষ্টমীর পুজো যেন আসাম্পূর্ণ থেকে যায়।
প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও কথাবাচক পুণ্ডরীক গোস্বামীর স্ত্রী রেণুকা গোস্বামী শ্রীকৃষ্ণের এই বিশেষ ভোগের একটি নিখুঁত রেসিপি শেয়ার করেছেন।
কেন ঘরে তৈরি মাখনই সেরা? বাজারে নানা ধরনের প্যাকেটজাত মাখন পাওয়া গেলেও তাতে খাঁটিত্বের শতভাগ নিশ্চয়তা থাকে না। তাই কৃষ্ণের ভোগের জন্য বাড়িতেই খাঁটি মাখন তৈরি করে নেওয়া সবচেয়ে ভালো।
প্রয়োজনীয় উপকরণ:
- খাঁটি গরুর দুধের সর বা মালাই
- মিছরি (সাধারণ বা কেশর ভেজানো)
- ফ্রেশ কেশরের সুতো
বানানোর সহজ নিয়ম: ১. একটি পরিষ্কার পাত্রে গরুর দুধের তাজা মালাই নিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটে নিন, যতক্ষণ না তা মসৃণ ও ক্রিমি হচ্ছে।
২. এবার এর মধ্যে কিছুটা বরফ-ঠান্ডা জল ঢেলে দিন। জল দেওয়ার সাথে সাথেই মাখন আলাদা হয়ে ওপরে ভেসে উঠবে।
৩. সেই মাখন হাত দিয়ে তুলে একটি ছোট মাটির মটকিতে রাখুন।
৪. এবার মাখনের সাথে মিছরি মিশিয়ে ওপর থেকে সামান্য কেশরের সুতো ছড়িয়ে দিন। ব্যস, তৈরি কানহার মনপসন্দ মাখন-মিছরির ভোগ!
সঠিক পঞ্চামৃত ও ধনে পঞ্জিরি: মাখন-মিছরির পাশাপাশি শ্রীকৃষ্ণকে ধনে পঞ্জিরি, মেওয়ার বরফি এবং পঞ্চামৃত নিবেদন করা হয়। অনেকেই ভুল নিয়মে দুধ ও দই মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে থাকেন। সঠিক পঞ্চামৃত তৈরি করতে প্রয়োজন— গরুর কাঁচা দুধ, গরুর দই, খাঁটি দেশি ঘি, মধু এবং মিছরি। আর সবশেষে গোপালের সবচেয়ে প্রিয় তুলসী পাতাটি দিতে একদম ভুলবেন না!