গর্ভপাত নিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কের মুখে ওরি!
বার্তা ডেস্কঃ
September 4, 202610:33 am
বলিপাড়ার জনপ্রিয় সেলেব ইনফ্লুয়েন্সার ওরহান আত্রামানি ওরফে ওরি ‘খতরো কে খিলাড়ি ১৫’ রিয়ালিটি শোয়ের একটি স্টান্ট প্রসঙ্গে করা মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছেন। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন যে তিনি কখনও গর্ভপাত করাননি এবং এতে বিশ্বাসও করেন না। আসলে একটি গ্রুপ ইলেকট্রিসিটি স্টান্ট মাঝপথে বাদ দেওয়া বা ‘অ্যাবর্ট’ করার প্রসঙ্গে এই মন্তব্য করলেও, তা নারী শরীরের অধিকার ও গর্ভপাতের মতো সংবেদনশীল বিষয়ের সঙ্গে জড়িয়ে যাওয়ায় সোশাল মিডিয়ায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়।
ওরির এই মন্তব্য মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের একাংশ তাঁকে চরম অসংবেদনশীল বলে কটাক্ষ করেন। রাজনৈতিক প্রসঙ্গ টেনেও তাঁকে আক্রমণ করা হয়। তবে এই সমালোচনার মুখে চুপ থাকেননি ওরি। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের সাফাইয়ে তিনি জানান, একটি স্টান্ট বাতিল করার সাধারণ বিষয়কে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে মাত্র চার সেকেন্ডের ভিডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় ক্ষোভ ও বিতর্ক তৈরি করা যায়।