ইলামবাজারে হোটেলের ব্যানারে ধর্মীয় পরিচয়ের নির্দেশ, কী ঘটছে সেখানে?

বার্তা ডেস্কঃ

বীরভূমের ইলামবাজারে সমস্ত হোটেল ও রেস্তোরাঁর ব্যানারে মালিকের নাম, ঠিকানা এবং ধর্ম উল্লেখ করা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে ‘সনাতন জাগরণ মঞ্চ’। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংগঠনটির পক্ষ থেকে ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বোলপুর-শান্তিনিকেতনগামী পর্যটকদের যাতায়াতের অন্যতম প্রধান পথ ইলামবাজারে বহু ছোট-বড় খাবার হোটেল গড়ে উঠেছে। আয়োজকদের দাবি, অনেক সময় হোটেলের নাম দেখে গ্রাহকরা ভেতরে প্রবেশ করলেও বিল মেটানোর সময় দেখা যায় মালিক ভিন্ন ধর্মাবলম্বী। এর ফলে খাবারের ধরন ও হোটেলের আসল মালিকানা নিয়ে সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

এই প্রসঙ্গে বোলপুর যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাস জানান, ছদ্মবেশী নাম ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করা বন্ধ হওয়া প্রয়োজন। কোনো মুসলিম মালিক হিন্দু নাম ব্যবহার করে দোকান চালাতে পারবেন না। ব্যানারে মালিকের প্রকৃত পরিচয় ও ধর্ম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যাতে খাবার গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের কোনো অস্পষ্টতা না থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *