সোনার দামে বড় ধামাকা, এক ধাক্কায় কতটা সস্তা হল আজ!
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক বাজারে ভূ-রাজনৈতিক অস্থিরতা বজায় থাকলেও ভারতীয় বাজারে কমল সোনার দাম। ৮ সেপ্টেম্বর ভারতীয় মুদ্রার শক্ত অবস্থানের কারণে দেশীয় বাজারে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট—তিন ধরনের সোনার দরই হ্রাস পেয়েছে।
আজকের সোনার দর (প্রতি গ্রাম):
- ২৪ ক্যারেট (পাকা সোনা): ১৫,৫৩৫ টাকা (গতকাল ৭ সেপ্টেম্বরের তুলনায় ১৮৬ টাকা কম)
- ২২ ক্যারেট (গয়নার সোনা): ১৪,২৪০ টাকা (গতকাল থেকে ১১০ টাকা কম)
- ১৮ ক্যারেট সোনা: ১১,৬৫১ টাকা (গতকাল থেকে ৯০ টাকা কম)
দাম কমার মূল কারণ ও বৈশ্বিক প্রভাব: বাজার বিশেষজ্ঞদের মতে, ভারতে বৈদেশিক মুদ্রা (FCNR-B) আমানতের ভালো প্রবাহ থাকায় ভারতীয় টাকা যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। দেশীয় মুদ্রা শক্তিশালী থাকার কারণে বিশ্ববাজারে উত্তেজনা থাকা সত্ত্বেও ভারতে সোনার দাম নিয়ন্ত্রণে রয়েছে।
এর পাশাপাশি, আগামী ১৬ সেপ্টেম্বর মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করবে, যা নিয়ে বাজারে কিছুটা ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইরান সংঘাত, হরমুজ প্রণালীতে বাণিজ্যক জাহাজ চলাচলে বাধা এবং ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হলেও ভারতের বাজারে আপাতত সোনার দর নিম্নমুখী।