মহাঅষ্টমীতে বন্ধ মদ ও ডিজে! পুজোয় কড়া নিয়মে বিপাকে ভক্তরা?

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর সময় মহাঅষ্টমীর দিন রাজ্যজুড়ে সমস্ত মদের দোকান, বার ও পানশালা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুজো এবং বিসর্জনের শোভাযাত্রায় ডিজে (DJ) বাজানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাধারণত রাজ্যে দোলের দিন অর্ধ-দিবস এবং ১৫ আগস্ট, ২৬ জানুয়ারি ও ২ অক্টোবর মদের দোকান পুরোপুরি বন্ধ থাকে। পুজোর দিনগুলিতে মদের দোকান খোলা রাখারই নিয়ম ছিল। তবে এবার মহাঅষ্টমীর দিন পুষ্পাঞ্জলির পবিত্রতা রক্ষায় মদ বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। তিনি জানান, মহাঅষ্টমীর মতো পবিত্র দিনে মদ বিক্রি বন্ধ রেখে বাঙালি ও সনাতন ধর্মাবলম্বীদের মর্যাদা রক্ষা করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ উৎসবের আসল মেজাজ ও ঐতিহ্য ফিরে পাওয়ার সুযোগ পাবে। পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিজে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *