পুজোর প্রস্তুতি তুঙ্গে, বারাসাতে বিধায়ক ও পুলিশ কর্তাদের জরুরি বৈঠক!
September 28, 2026
বার্তা ডেস্কঃ
September 28, 20266:21 pm
বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো এখন দোড়গোড়ায়। শারদোৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খল রাখতে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। এই উপলক্ষে বারাসাতের বিদ্যাসাগর সেবা কক্ষে আয়োজিত হলো একটি বিশেষ প্রশাসনিক আলোচনা সভা, যেখানে এলাকার সমস্ত পুজো ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সমন্বয় সভার আয়োজন। উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জীত (সংঘমিত্র) চট্টোপাধ্যায়, এসডিপিও (SDPO) এবং বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুজো দিনগুলোতে যানজট নিয়ন্ত্রণ, মণ্ডপের নিরাপত্তা এবং প্রশাসনিক নিয়মকানুন মেনে চলার বিষয়ে ক্লাবগুলোকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়।