হিজাব পরা বিচারককে দেখে এজলাসে ‘জয় শ্রীরাম’ স্লোগান, শিলিগুড়িতে তীব্র চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

শিলিগুড়ি মহকুমা আদালতের এজলাসে এক হিজাব পরিহিত বিচারককে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলার অভিযোগে জোর বিতর্ক তৈরি হয়েছে। বুধবার চার নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালের একটি মামলার শুনানির সময় এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। ওই দিন হাজিরার সময় নাম ধরে ডাকা হলে এক অভিযুক্ত হিজাব পরা বিচারককে লক্ষ্য করে এই স্লোগান দেন। ২০১৮ সালে ভিনধর্মী বিয়ের প্রতিবাদে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ২৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

এই ঘটনায় শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন ও আইনজীবীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও অভিযুক্তের আইনজীবী বিচারকের কাছে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে দাবি করেন, স্লোগানটি বিচারককে উদ্দেশ্যে করে দেওয়া হয়নি এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল ছিল। তবে আইনজীবী সমিতি স্পষ্ট জানিয়েছে, আদালত ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে একটি নিরপেক্ষ বিচারালয়। সেখানে এই ধরনের স্লোগান বিচার ব্যবস্থার মর্যাদাকে ক্ষুণ্ণ করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *