আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ! কী বললেন মেসি?
বার্তা ডেস্কঃ
২০০৫ সালের অগাস্ট থেকে শুরু হওয়া একুশ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন লিওনেল মেসি। বুধবার সকালে বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে এই ম্যাচে ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। দলের জয়ে বড় অবদান রেখে ৭১ মিনিটে পেনাল্টি থেকে আন্তর্জাতিক কেরিয়ারের ১২৬তম গোলটি করেন খোদ লিও। একই সঙ্গে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও, যা ভক্তদের জন্য ছিল জোড়া ধাক্কা। ম্যাচ শেষে এক বর্ণাঢ্য আয়োজনে কিংবদন্তি এই ফুটবলারকে বিদায় জানানো হয়।
আবেগঘন বিদায় বার্তায় মেসি বলেন, আর্জেন্টিনার হয়ে খেলাটাই তাঁর জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এবং দেশের জার্সির জন্য তিনি ও তাঁর সতীর্থরা সবসময় সর্বস্ব উজাড় করে দিয়েছেন। দেশজুড়ে মানুষের এই ভালোবাসা তিনি আজীবন মিস করবেন বলে জানান। কঠিন মুহূর্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সমর্থকদের সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফুটবলের এই জাদুকর বলেন, এই প্রজন্মের পাশে তিনি সবসময় থাকবেন। তাঁর এই বিদায়ে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মনে নেমে এসেছে শোকের ছায়া।