বাসে কলেজছাত্রীকে জড়িয়ে ধরে বিধায়ক! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
বার্তা ডেস্কঃ
তেলঙ্গানায় সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা খতিয়ে দেখতে গিয়ে তীব্র বিতর্কে জড়ালেন কংগ্রেস বিধায়ক মালরেড্ডি রঙ্গা রেড্ডি। ৭০ বছর বয়সি এই বর্ষীয়ান বিধায়কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বাসের মধ্যে এক কলেজছাত্রীর হাত ধরা এবং পরবর্তীতে তাঁর কোমর জড়িয়ে ধরে কথা বলতে দেখা যায়। জনসমক্ষে ছাত্রীর স্পষ্ট অস্বস্তি ও বারবার সরে যাওয়ার চেষ্টার দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
এই ঘটনার পরই বিধায়ককে তুলোধোনা করে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বিরোধী দল বিআরএস। মহিলাদের হেনস্তার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিধায়ক দাবি করেছেন, তিনি নিজ কন্যার স্নেহেই ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছেন এবং বিরোধীরা তাঁকে রাজনৈতিকভাবে বদনাম করার চেষ্টা করছেন। এই স্পর্শকাতর ইস্যু নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
Congress MLA Malreddy Ranga Reddy appears to put his hand around a young woman’s waist even as she visibly pulls away.And this is the party that lectures the country on “Smash Patriarchy”?The hypocrisy is staggering.
When will Congress apply its slogans to its own leaders? https://t.co/nFIe5iPt8E— Arun Yadav (@BeingArun28) October 7, 2026