যন্তর মন্তরে বড় ধাক্কা, ৫ দিনের জেল হেফাজতে CJP নেতারা!

বার্তা ডেস্কঃ

দিল্লির যন্তর মন্তরে বন্ডের শর্ত লঙ্ঘন করে প্রবেশ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া সিজেপি (CJP) নেতাদের ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। বুধবার সকালে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে মন্দির মার্গ থানায় ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে তাঁদের রিমান্ডের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়ে নেতা অজিঙ্ক শিন্ডে কেন্দ্রের শাসনকে ব্রিটিশ রাজের সঙ্গে তুলনা করেন এবং সংবিধান মেনে দেশ চালানোর দাবি জানান।

অন্যদিকে, যন্তর মন্তরে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ কি না, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বুধবার সকালে দিল্লি পৌঁছে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারকে আনুষ্ঠানিকভাবে দেশে জরুরি অবস্থা ঘোষণার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে তিনি স্পষ্ট করেন যে তাঁদের এই লড়াই জারি থাকবে। এদিকে পরিস্থিতি উত্তপ্ত থাকায় বুধবার বিকেলেই দিল্লিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ডিওয়াইএফআই-এসএফআই এবং এআইএসএফ-এআইওয়াইএফ-এর মতো একাধিক বাম ছাত্র-যুব সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *