রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ হারালেন আট যাত্রী!

বার্তা ডেস্কঃ

রাজস্থানের কোটার কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৮ জন যাত্রী। শনিবার সকালে করাড়িয়া এলাকার কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে চলার সময় যাত্রীবোঝাই বাসটি আচমকাই চালকের হারিয়ে ফেলে। এরপর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে সোজাসুজি রাস্তার পাশের গভীর খাদে গিয়ে পড়ে। তীব্র ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং বহু যাত্রী ভিতরে আটকে পড়েন। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ক্রেনের সাহায্য নিয়ে উল্টে যাওয়া যানটিকে সোজা করা হয় এবং ভেতরে আটকে থাকা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনাকবলিত স্থানটিতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যানটি ঠিক কী কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *