রাজনীতি ছাড়ছেন মদন মিত্র, চোখের জলে বিদায় নিলেন বিতর্কিত এই নেতা!

বার্তা ডেস্কঃ

বিজয়ার বিষাদময় মুহূর্তে রাজনীতি ছাড়ার ঘোষণা করে রাজ্য রাজনীতিতে বোমা ফাটালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ব্যক্তিগত নিরাপত্তা ও খুনের হুমকির তীব্র আশঙ্কার মাঝে চোখের জলে তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। একসময়ের দাপুটে ও রঙিন রাজনীতিকের গলায় স্পষ্ট শোনা গেল চরম অবসাদ ও বঞ্চনার সুর।

বর্তমান রাজনৈতিক পরিবেশের তীব্র সমালোচনা করে মদন মিত্র আক্ষেপ প্রকাশ করে বলেন, রাজনীতিতে এখন অনৈতিক ও অধার্মিক মানুষের সংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে। জনগণের আস্থার সঙ্গে প্রতারণা করা হচ্ছে স্বীকার করে তিনি নিজেকেও এই ব্যবস্থার অংশ হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে ইতি টানার এই আকস্মিক ঘোষণা রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *