রামের নাম ভাঙিয়ে ৩০০০ কোটি টাকার লুটপাট, অযোধ্যা নিয়ে বিস্ফোরক কংগ্রেস সভাপতি!

বার্তা ডেস্কঃ

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের অনুদানের ৩ হাজার কোটি টাকারও বেশি চুরির ঘটনায় কেন্দ্র ও রাজ্য রাজনীতিতে তোলপাড় অব্যাহত। সুপ্রিম কোর্টে চুরির সিসিটিভি ফুটেজ ও উত্তরপ্রদেশ পুলিশের সিট (SIT) তদন্ত রিপোর্ট পেশের পর রাজ্য জুড়ে চাঞ্চল্য আরও বাড়ে। তদন্ত চলাকালীন এবার পাটনার এক জনসভায় দাঁড়িয়ে এই ইস্যু নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সরাসরি নাম না করে তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ভগবান রামের নাম ভাঙিয়ে রাম মন্দিরে অগণিত সম্পদ লুট করা হয়েছে।

খাড়গে ঈশ্বর রামের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, ভগবান যেন চোখ তুলে তাকান এবং যারা তাঁর নামে চুরির ঘটনা ঘটিয়েছে, তাদের প্রত্যেককে চরম শাস্তি দেন। অতীতেও কংগ্রেস অযোধ্যা রাম মন্দিরের অর্থ তছরুপের পেছনে শাসক দল বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের যোগ থাকার দাবি তুলে সরব হয়েছিল। ৩,৫০০ কোটি টাকার নগদ প্রণামী ও গয়নার বিশাল অংশ গায়েব হওয়া নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার ও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে নোটিস পাঠিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *