হিন্দি উচ্চারণ নিয়ে ট্রোলের শিকার রশ্মিকা, নেটপাড়ায় তুঙ্গে বিতর্ক!

বার্তা ডেস্কঃ

দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে অভিনয় করলেও উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকার কারণে প্রায়শই সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তবে সম্প্রতি তাঁর সমর্থনে এগিয়ে এসে প্রবীণ গীতিকার জাভেদ আখতার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, যাঁরা অভিনেত্রীর উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদেরও অন্য ভাষার প্রতি দক্ষতা যাচাই করা উচিত। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়েই এক বড় ভুল করে বসেন জাভেদ, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

রশ্মিকাকে রক্ষা করতে গিয়ে বর্ষীয়ান এই গীতিকার তাঁকে ‘তামিল অভিনেত্রী’ হিসেবে উল্লেখ করেন। আর এখানেই তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন তিনি। নেটিজেনরা অবিলম্বে তাঁর এই ভুল সংশোধন করে জানিয়েছেন যে, রশ্মিকা আদতে কর্নাটকের কোডাগু অঞ্চলের কন্যা এবং তিনি মূলত কন্নড় ও তেলুগু ভাষার চলচ্চিত্রে কাজ করে থাকেন। ভাষার বৈচিত্র্য নিয়ে জাভেদের প্রতিবাদ প্রশংসিত হলেও, অভিনেত্রীর মূল পরিচয় গুলিয়ে ফেলায় নেটপাড়ায় তৈরি হয়েছে তুমুল আলোচনার ঝড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *