ট্রাম্পকে উপেক্ষা করে ফের ব্রাজিলের মসনদে লুলা, লাতিন আমেরিকায় লাল ঝড়ের জয়জয়কার!

বার্তা ডেস্কঃ

আমেরিকার প্রবল চাপ ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের আশঙ্কা নস্যাৎ করে চতুর্থবারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। নির্বাচনে ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে তিনি হারিয়েছেন ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে। এই জয়ের মাধ্যমে লাতিন আমেরিকার সর্ববৃহৎ অর্থনীতিতে বামপন্থী রাজনৈতিক ধারা অব্যাহত রইল। তবে পরাজয় মেনে না নিয়ে ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে বলসোনারো ফল বাতিলের দাবি তোলায় নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনী প্রচারের সময় ব্রাজিলের ওপর অতিরিক্ত বাণিজ্যিক শুল্ক আরোপসহ নানা উপায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর তীব্র প্রতিবাদ জানিয়ে লুলা স্পষ্ট ভাষায় জানান, ব্রাজিল কারও একক আধিপত্যের অধীন নয়। এর আগে ২০০৩ থেকে ২০১১ এবং পরবর্তীতে ২০২২ সালে দেশ পরিচালনার অভিজ্ঞতা থাকা ৮১ বছর বয়সি এই নেতার সামনে এখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতি চাঙ্গা করার বড় চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে, ফলাফল প্রত্যাখান করে বলসোনারো পন্থীরা বিক্ষোভের পথ বেছে নেওয়ায় দেশটির অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *