বিগ বস বাংলা থেকে ভরত আউট, ক্ষোভে উত্তাল নেটদুনিয়া!

বার্তা ডেস্কঃ

লক্ষ্মীপুজোর রাতে বিগ বস বাংলার ঘর থেকে ভোট আউট হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ভরত কল। তাঁর এই বিদায়ে শোয়ের অন্দরমহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। ভরত যখন ঘর থেকে বের হচ্ছিলেন, তখন সৃজলা, মনামী, জীতু, দুর্নিবার, রাজবীর ও নন্দিনীদের রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। দর্শকদের একটি বড় অংশ এই এলিমিনেশনকে কিছুতেই মেনে নিতে পারছেন না এবং সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন।

শোয়ের একাংশের অনুরাগী এবং নেটপাড়ার দাবি, অন্য প্রতিযোগীদের বাঁচাতে এবং চ্যানেল প্রীতির কারণে একটি পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সোনামণি সাহাকে রক্ষা করতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেকের ধারণা। ইতিমধ্যে অভিনেত্রী রিমঝিম গুপ্তসহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন। বর্ষীয়ান এই অভিনেতার এমন আকস্মিক প্রস্থান দর্শক মহলে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে এবং অনুষ্ঠানটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *