উচ্চারণ নিয়ে ট্রোলড রশ্মিকা, পাশে দাঁড়াতে গিয়ে জাভেদ আখতারের এমন কাণ্ড!
বার্তা ডেস্কঃ
ভাষাগত উচ্চারণ নিয়ে বারবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। কফি উইথ করণে হাজির হয়ে সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে সমালোচকদের কড়া ভাষায় জবাব দেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। তিনি লেখেন, রশ্মিকার উচ্চারণ নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁদের তামিল ভাষায় কথা বলতে দেওয়া উচিত। দেখা যাক, তাঁরা কতটা নিখুঁতভাবে প্রাচীন এই ভাষা বলতে পারেন। নিজের ভাষাকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবার মানসিকতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে রশ্মিকাকে সমর্থন করতে গিয়ে একটি তথ্যগত ভুল করে বসেন জাভেদ, তিনি অভিনেত্রীকে তামিল বলে উল্লেখ করেন। এক নেটিজেন ভুল ধরিয়ে দিলে তা সঙ্গে সঙ্গে স্বীকারও করে নেন এই গীতিকার। অন্যদিকে, এই শোয়েই রশ্মিকাকে অন্তত একশো বার বিয়ের প্রস্তাব দেওয়ার গল্প শুনিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন বিজয় দেবেরাকোন্ডা। সব মিলিয়ে এই শোয়ের সাম্প্রতিক পর্বটি ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা তুঙ্গে রয়েছে।