৪৯১ দিন একা লড়াই! নিজের পা কেটে প্রাণ বাঁচালেন ইউক্রেনীয় যোদ্ধা, কীভাবে ফিরলেন ঘরে?
বার্তা ডেস্কঃ
ইউক্রেনের সেনা জওয়ান কনস্ট্যান্টিন ভ্লাসেঙ্কো যুদ্ধক্ষেত্রে চরম প্রতিকূলতার মুখোমুখি হয়ে ৪৯১ দিন একা লড়াই চালিয়ে গেছেন। একটি পরিত্যক্ত স্কুলের বয়লার রুমের ছোট গর্তে দীর্ঘদিন আত্মগোপন করে থাকার সময় তাঁর পা পচে ফুলে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বেঁচে থাকার শেষ উপায় হিসেবে তিনি নিজের কাছে থাকা ছুরি দিয়ে নিজের পা নিজেই কেটে ফেলতে বাধ্য হন। রুশ ড্রোনের সার্বক্ষণিক নজরদারি এবং চারপাশের ভয়াবহ মৃত্যুর মাঝে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাঁর আর কোনো পথ খোলা ছিল না।
ইউক্রেনীয় কমান্ডারের এই সেনাকে নিরাপদে সরিয়ে আনতে অভিনব এক উদ্ধারকৌশল প্রয়োগ করে যা আধুনিক যুদ্ধ ইতিহাসে বিরল। ভারী উত্তোলনে সক্ষম একটি বিশেষ ড্রোন ব্যবহার করে তাঁকে প্রায় পনেরো কিলোমিটার দূরের নিরাপদ স্থানে উড়িয়ে আনা হয়। আকাশে তখন রুশ ড্রোনের প্রবল আধিপত্য থাকায় উদ্ধারকারী ড্রোনটিকে পাহারা দেওয়ার জন্য অতিরিক্ত তিনটি ড্রোন মোতায়েন করা হয়েছিল। পরিশেষে আকাশপথে সফল এই উদ্ধারের মাধ্যমে চিকিৎসা পান এবং অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।