রামায়ণে ইসলামিক কাওয়ালি কেন? বিতর্কের মুখে মুখ খুললেন এআর রহমান!

বার্তা ডেস্কঃ

চার হাজার কোটি টাকার বাজেটে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণ মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছে। ছবিটির সদ্য প্রকাশিত মঙ্গল রং গানটিতে ইসলামিক কাওয়ালির সুর ব্যবহারের অভিযোগ তুলে নেটমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বাল্মীকির মহাকাব্যে এমন সুরের প্রয়োগ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশের দর্শক।

সমালোচনার মুখে পড়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন সুরকার এআর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, একটি গান তৈরির নেপথ্যে দীর্ঘ পরিশ্রম ও গবেষণা থাকে, তাই নেতিবাচক প্রতিক্রিয়ার দিকে মনোযোগ দেওয়ার সময় নেই। তবে তিনি আত্মবিশ্বাসী যে সময়ের সঙ্গে সঙ্গে সমালোচকরা নিজেরাই তাঁদের ভুল বুঝতে পেরে এই কাজটির প্রশংসা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *