ভারতের সুরক্ষায় বড় ধাক্কা! ২ লক্ষ কোটির প্রতিরক্ষা সামগ্রী কিনছে কেন্দ্র
বার্তা ডেস্কঃ
শত্রুর মোকাবিলায় ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতে প্রায় দুই লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী কেনার অনুমোদন দিল ডিফেন্স অ্যািশন কাউন্সিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার লক্ষ্য তিন বাহিনীর যুদ্ধক্ষমতা বহুগুণ বৃদ্ধি করা। এই পদক্ষেপে কামিকাজে ড্রোন, অত্যাধুনিক হেলিকপ্টার, মিসাইল শিল্ড ও যুদ্ধজাহাজ অর্জিত হবে, যা স্থল, জল ও আকাশপথে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এই বিশাল অর্ডারের ৮২ শতাংশই দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই অনুমোদন কোনো চূড়ান্ত চুক্তি নয় এবং এর পরবর্তীতে নিয়মমাফিক দরপত্র ও মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। আধুনিক প্রযুক্তির এই সমস্ত সামরিক সরঞ্জাম যুক্ত হলে যুদ্ধক্ষেত্রে সেনার সক্ষমতা বাড়বে এবং যে কোনো শত্রুর আক্রমণ প্রতিহত করতে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।