ঐশ্বর্যকে নিয়ে জয়া বচ্চনের সেই বিস্ফোরক সত্যি ফাঁস!

বার্তা ডেস্কঃ

২০০৭ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিয়ের পর থেকেই চর্চায় বচ্চন পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক। বিশেষ করে জয়া বচ্চন ও ঐশ্বর্যর মধ্যকার রসায়ন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি একটি পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভিডিও ফের নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে দেখা যায়, প্রকাশ্যে মঞ্চে উঠে জয়া বচ্চন ঐশ্বর্যকে নিয়ে এমন কথা বলেন, যা শুনে ভরা আসরে চোখের জল ধরে রাখতে পারেননি প্রাক্তন বিশ্বসুন্দরী। জয়া সেদিন জানান, তিনি অত্যন্ত আনন্দিত যে এক সুন্দর মূল্যবোধ ও আত্মসম্মানবোধ সম্পন্ন নারী তাঁর পরিবারে বউ হয়ে আসছেন।

বিয়ের প্রথম দিকে শাশুড়ি ও বউমার মধ্যকার মেলবন্ধন বেশ মধুর থাকলেও, পরবর্তীতে পরিবারের অভ্যন্তরীণ সমীকরণ বদলে যাওয়ার নানা খবর সামনে আসে। অনেক অনুরাগী ও নিন্দুকের মতে, সম্পর্কের এই টানাপোড়েনের পেছনে পরিবারের অন্য সদস্যদের ভূমিকা থাকতে পারে, যদিও এই নিয়ে কোনো পক্ষই সরাসরি মন্তব্য করেননি। তবে প্রায়শই অভিষেক ও ঐশ্বর্যর বিচ্ছেদের খবর রটলেও, সব জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে এই তারকা দম্পতিকে বহুবার একসাথে দেখা গিয়েছে, যা প্রমাণ করে গুঞ্জনের চেয়ে পারিবারিক বন্ধন এখনও তাদের কাছে ঢের বেশি শক্তিশালী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *