মাফিয়া বিধায়কের ফাইল খুলে জেলে পাঠানোর হুঙ্কার, কার নিশানায় শুভেন্দু?

বার্তা ডেস্কঃ

দল বদলের দু’দিনের মাথায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে নাম না করে চরম আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রায়গঞ্জের এক জনসভা থেকে তাঁকে ‘মাফিয়া’ ও ‘গুন্ডা’ বলে অভিহিত করে তাঁর বিরুদ্ধে ঝুলে থাকা সমস্ত পুরনো মামলার ফাইল অবিলম্বে পুনরায় খুলে কঠোর আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বাম ও তৃণমূল আমলের জবরদখল করা আদিবাসী ও সনাতনীদের জমি উদ্ধার এবং সরকারি ভেস্টেড জমিতে গড়ে ওঠা সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এদিনের মঞ্চ থেকে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের উদ্দেশে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, ইসলামপুরের এসপি, ডিআইজি ও আইজি-কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে চোপড়ার এই বিধায়কের অতীতের সমস্ত অপরাধের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। অতীতের ফলতা ও জঙ্গলমহলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইন ভাঙার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এই কড়া হুঙ্কারের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *